শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তাকওয়া অর্জনের সোপান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:
কুরবানী একটি উপাখ্যান। একটি ইতিহাস। বিশাল একটি স্মৃতি এ্যালবাম। যে এ্যালবামের পাতায় পাতায় আছে আত্ম পরীক্ষা। আত্মগঠনের ঈমানী প্রচেষ্ঠা। আত্ম শুদ্ধতার বিশুদ্ধ চেতনা। স্মৃতি এ্যালবামের বিশাল পাঠজুড়ে আছে শুধু পরীক্ষা। কখনো নমরুদের প্রজ্জ্বলিত আগুনের পরীক্ষা। কখনো স্বীয় স্ত্রী নিয়ে জালিমশাহীর দরবারে অস্বস্থি অবস্থা। আবার কখনো স্ত্রী সন্তান বিয়োজন পরীক্ষ। জন-মানবহীন এবং শস্যহীন মরু প্রান্তরে স্ত্রী রেখে আসার অসহ্য যন্ত্রণা। কুরবানী ইতিহাসের মহানায়ককে বার বার শতকোটি অযুতবার পড়তে হয়েছে ইলাহি পরীক্ষায়। আসমানের মালিক তার প্রিয় মাহবুবের পরীক্ষা নিয়েছেন আবার সফলতার দিয়েছেন অভূতপূর্ব। ইতিহাসের মহানায়ক জাতির জনক হযরত ইবরাহিম (আ.) সকল পরীক্ষায় সফলতার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন।

তার সকল পরীক্ষার শেষ পরীক্ষাটাই ছিলো কুরবানি। পূর্বের সব পরীক্ষার সফল জয়ের পর আসলো কল্পনাহীন বর্ণনাবিহীন আত্মবিসর্জনমূলক পরীক্ষা কুরবানি। হযরত ইবরাহিম (আ.) দ্বিধাহীন চিত্তে বহুদিনের সাধনালব্ধ কলিজা টুকরো ছেলে ইসমাইলের গলায় ছুড়ি চালাতে দাঁড়িয়ে গেলেন। ভাবলেন না একবার পিতা হয়ে ছেলের গলায় ছুড়ি চালানোর বিষয়টা কতো বড়ো। কতো দূরের। জাতির পিতা তামাম দুনিয়ায় তার আগত অনাগত ছেলেদের শিক্ষা দিলেন যে, আল্লাহর হুকুমের সামনে মাথা ঝুঁকানোই মুমিনের সাফল্য ও সার্থকতা। চাই হুকুম যতো কঠিন থেকে কঠিন হোক । যদি বলা হয় পিতা হয়ে ছেলের গলায় ছুড়ি চালাতে হবে বা ছেলে হয়ে পিতার গলায় ছুড়ি চালাতে হবে যদি আল্লাহ আদেশ করেন। এটাকেই বলে ইসলাম আর যে বাস্তবায়ন করতে পারে তাকেই বলে মুসলমান।

আজ আমাদের সমাজে কুরবানির এই শিক্ষাটাই নেই। পশু কুরবানি করে ঠিক কিন্তু পশুত্ব কুরবানি করে না। আর একারণে আমাদের কাছে কুরবানি আসে কিন্তু কুরবানির শিক্ষা তথা তাকওয়া আসে না, অর্জন হয় না। অথচ কুরবানিকে দেয়া হয়েছে তাকওয়ার জন্য। অর্থের ব্যয়ে, সময়ে ব্যয়ে, শ্রমের ব্যয়ে কুরবানি যদি হয়ে যায় লোক দেখানো সর্বস্ব। তাহলে অন্তর পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হবে না। অযথা বিলাসিতায় পরিণত হবে আমাদের কুরবানি ইবাদত। তাই কুরবানিদাতাসহ সকলকে আবার পড়তে হবে, বুঝতে হবে, বোধগম্যে আনতে হবে সুরা হজের ৩৭ নং আয়াত। তাতে বলা হয়েছে। শোন মুসলামান কুরবানির পশুর রক্তও আল্লাহর দরবারে পৌঁছে না, তার গোসতও আল্লাহর দরবারে পৌঁছে না তবে কুরবানিদাতার উচিত অন্তরকে কুরবানির জন্য প্রস্তুত করা।

কুরবানির ক্ষেত্রে নিয়ত বিশুদ্ধ হওয়া, তাকওয়া অর্জনের মুখ্য বিষয়। পশুর রক্ত গোসত, হাড়, চামড়া কিছুই মূলপ্রতিপাদ্য বিষয় না। তাই কুরবানির হোক তাকওয়া অর্জনের মাধ্যম।

পূর্বাশানিউজ/২৮আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি