রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


করন জোহরের তত্ত্বাবধায়নে আসছে শাহরুখ কন্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বলিউড সুপার স্টার শাহরুখ খান দীর্ঘ ২৫ বছর ধরে একক আধিপত্য বিস্তার করে চলেছেন। ভক্তদের সব ক্ষুধা মিটিয়ে এখনও চলছেন স্বগৌরবে। আর শাহরুখ কন্যা সুহানা রুপালি পর্দায় পা রাখছেন এ গুঞ্জন অনেক দিন ধরেই চলছে বলি পাড়ায়।

বলিউডে আসার প্রস্তুতি নাকি শুরু করেছেন সুহানা। করন জোহরের তত্ত্বাবধায়নেই নাকি প্রস্তুত হচ্ছেন শাহরুখ কন্যা। সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

সূত্রের দেওয়া তথ্যমতে, সম্প্রতি তিনি (সুহানা) করন জোহরের অফিসে এসেছিলেন এবং তার সঙ্গে পেশাদার হেয়ার স্টাইলিশ এবং মেকআপ পারসন ছিল। একজন শীর্ষ স্টাইলিস্ট তার স্টাইল করেছেন এবং প্রসিদ্ধ একজন ফটোগ্রাফার তার ফটোশুট করেছেন।

বলিউডের তারকা সন্তানদের সিনেমার পর্দায় নিয়ে আসতে নির্মাতা করন জোহরের জুড়ি নেই। শাহরুখের পরিবারের সঙ্গে তার সম্পর্কটাও ভালো। এছাড়া শাহরুখ সবসময়ই বলে আসছেন অভিনেত্রী হওয়ার ইচ্ছে রয়েছে তার মেয়ে সুহানার। বেশ কিছুদিন আগে স্কুলের থিয়েটারে সুহানার অভিনয়ের একটি ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।

এছাড়া কয়েকদিন আগে ল্যাকমে ফ্যাশন উইকে হাজির হয়েছিলেন সুহানা। সেখানে ক্যামেরার সামনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। তবে খুব শিগগির করন সুহানাকে নিয়ে সিনেমা করবেন কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

পূর্বাশানিউজ/২৮আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি