বৃহস্পতিবার,১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বৃষ্টি হতে পারে ঈদের দিন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস বৃহস্পতিবার (৩১ আগস্ট) গণমাধ্যমে জানান ঈদের দিন শনিবারসহ আগামী তিনদিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, আগামী তিনদিন চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গুজরাট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সৃষ্ট লঘুচাপটি বর্তমানে গুজরাট ও তৎসংলগ্ন আরব সাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাশানিউজ/৩১আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি