রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দশ মাস ধরে কোমায় রয়েছেন বলিউড অভিনেতা নিরাজ ভোরা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

‘হেরা ফেরি’ , ‘বাদশা’ এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করা নামী ভারতীয় অভিনেতা নিরাজ ভোরা অসুস্থ। গত দশ মাস ধরে কোমায় রয়েছেন তিনি। ২০১৬ সালের অক্টোবরে হার্ট অ্যাটাক ও পরে ব্রেইন অ্যাটাক হওয়ার পর থেকেই এ অবস্থায় রয়েছেন তিনি।

কৌতুক অভিনয়ে অন্যতম নিদর্শন রাখা নিরাজের এই পরিস্থিতিতে শোক বিরাজ করছে বলিউডময়।
পুকার,রাঙ্গলিলা,সত্য,মান,চাচি৪২০ সহ শত শত সিনেমায় বিশেষ চরিত্রে কাজ করে মন জয় করেছেন নিরাজ ভোরা। বর্তমানে তাকে দেখার জন্য ২৪ ঘন্টা নিরোলস ভাবে কাজ করে যাচ্ছেন অনেকে। তার স্বজনদের মতে , প্রায় ১০ মাস পর তার অবস্থা একটু উন্নতির দিকে।

হেরা ফেরি সিনেমার নতুন ভাগ অপেক্ষা করছে নিরাজের সুস্থতার জন্য। আবারো সিনেমায় হাস্যরসাত্মক ভাবে নিরাজের দেখা পাওয়ার আশায় রয়েছে ভক্তরা।

পূর্বাশানিউজ/৩১আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি