শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ধর্ষককে ঠেকাবে ইলেকট্রিক জুতা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ধর্ষণ করতে আসলে তার দিকে জুতাসহ লাথি মারলে মুহূর্তেই ইলেক্ট্রিক শকে জ্ঞান হারাবে দুষ্কৃতি। এই অভিনব জুতাটি আবিষ্কার করলেন ভারতের ১৭ বছর বয়সী সিদ্ধার্থ মান্ডালা।

ফিজিক্সের এক সাধারণ থিওরির উপর ভিত্তি করেই এই জুতা বানালেন স্কুলের গণ্ডি পেরুনো এই কিশোর। এই ইলেকট্রিক জুতা পায়ে যত বেশি হাঁটবেন তত চার্জ বাড়বে ব্যাটারিতে। ০.১ অ্যাম্পায়ারের ইলেকট্রিকে ঝলসে যাবে অপরাধী। ফিজিক্স ক্লাসে শেখা ‘পিজোইলেকট্রিক এফেক্ট’ থিওরি থেকেই এই আবিষ্কার।

এই জুতার নাম দেওয়া হয়েছে ‘ইলেকট্রিক স্যু’। টানা দুই বছর প্রচেষ্টায় এই জুতো আবিষ্কার করেছেন সিদ্ধার্থ। তিনি জানালেন, দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে একমাস মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে হেরে যাওয়ার নির্ভয়ার স্মরণেই তিনি মেয়েদের আত্মরক্ষার এমন অভিনব আবিষ্কার করেন।
সম্প্রতি সিদ্ধার্থের এই জুতার কথা প্রচার করেছেন তেলেঙ্গার মন্ত্রীরা।

সেপ্টেম্বর ১৬, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি