শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরের বাঙ্গরায় নবজাতক শিশুর মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০১৭

শাহ আলম জাহাঙ্গীরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে বাঙ্গরা বাজার এলাকার জায়েদ আলী মার্কেটের পশ্চিম পাশের ব্রিজের সামনে থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

বাঙ্গরা থানার উপ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ব্রিজের কাছে একটি কাথাঁয় মোড়ানো নবজাতক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

অক্টোবর ৬, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি