রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বড় ছেলে’ এখন কোটিপতি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বড় ছেলে’। এবারে পবিত্র ঈদুল আজহায় ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় টেলিফিল্ম।

দেশের প্রায় সকল দর্শক-শ্রোতার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে এটি। একই সঙ্গে ইউটিউবেও কোটির ক্লাবে ঢুকে গেছে টেলিছবিটি। গত ৫ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তির পর আজ সোমবার সকাল পর্যন্ত এক কোটি ৩২ হাজার বার দেখা হয়েছে।

মিজানুর রহমান আরিয়ানের কাহিনী ও পরিচালনায়  ‘বড় ছেলে’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। টেলিছবিটিতে পরিবারের দায়িত্ব পালনের কারণে পরিবারের বড় ছেলেকে কিভাবে বিসর্জন দিতে হয় সেটাকেই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

পূর্বাশানিউজ/০৯অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি