রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়ালেন রিতাশা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

হিন্দি সিরিয়ালের নারী চরিত্রগুলোকে দর্শক সচরাচর জিরো ফিগার ও আকষর্ণীয় সাজে দেখেই অভ্যস্ত। কিন্তু ‘বাধো বহু’ সিরিয়ালে এক স্থূলকায়া বউয়ের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছে অভিনেত্রী রিতাশা রাঠোর! তবে এবার অভিনয় নয়, খবরের শিরোনাম হয়েছেন নিজের সাহসী ছবি পোস্ট করে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সেই ছবিটি পোস্ট করেছেন রিতাশা। যেখানে দেখা যাচ্ছে তাঁর শরীরে অন্তর্বাস নেই। শুধু আছে ব্রায়ের স্ট্রেচ মার্ক। এরপর তিনি দীর্ঘ একটি মেসেজ লিখেছেন। কিছুদিন আগে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করতে গিয়ে তার পোশাকের খানিকটা ছিঁড়ে যায়। প্রকাশ্যে এসে পড়ে অন্তর্বাস। তারপর সমালোচনার শিকার হয়েছিল অভিনেত্রীকে। মূলত সমালোচকদের তারই জবাব দিতই নতুন ছবিটি শেয়ার করেছেন রিতাশা।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ব্রা পরা সাধারণ বিষয়।
এর মধ্যে লজ্জার কিছু নেই। নারীদের স্তন আছে, তারা ব্রা পরে। এটা নিয়ে এত লুকানোর কি আছে।

পূর্বাশানিউজ/০২ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি