
পূর্বাশা ডেস্ক:
১৭ বছর পর ভারতকে আবার বিশ্ব সুন্দরীর মুকুট এনে দিলেন সদা হাস্যোজ্জল মানুষী চিল্লার। ২০ বছরের এই লাস্যময়ী তরুণী এর আগে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েই সবার নজর কেড়েছিলেন।
এর আগে ভারতের বিশ্বসুন্দরী রাইতা ফারিয়া, উকিতা মুখয় ও ডায়না হায়দেনসহ সবাই ফিল্মে অভিনয়ের চেষ্টা চালিয়েছিলেন, এদের মধ্যে ঐর্যশ্ব রায় বচ্চন ও প্রিয়াংকা চোপড়া সফলতার শীর্ষে পৌঁছে বাজিমাত করেছেন।
কয়েক মাস আগে মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর মানুষীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ফিল্মে ক্যারিয়ার গড়বেন কি না। দ্য স্টেটম্যানসকে তিনি বলেছিলেন, ‘এখন আমার দৃষ্টি মিস ওয়ার্ল্ডের দিকে, এরপর আমি আমার পড়ালেখা শেষ করব। কিন্তু আমি সব সময়ই সুযোগের সন্ধান করি ও এটি কাজে লাগাতে বিশ্বাসী, কারণ তুমি জান না জীবন তোমার জন্য কি উপহার নিয়ে অপেক্ষা করছে।’
তখন যদি তিনি বলিউডে আসেন তবে কার হাত ধরে অভিষিক্ত হতে চান এমন প্রশ্নের উত্তরে মানুষী বলেন, ‘আমির খান, তার প্রতিটি ছবি মানুষ ও সমাজের হৃদয় ছুঁয়ে যায়। তার ভূমিকা পুরোপুরি আলাদা ও কৌতুহলীপদ্দক।’
মানুষীর দেখা সেরা ও প্রিয় সিনেমা আমির খানের ‘দঙ্গল। আর এখন মানুষী বিশ্ব সুন্দরী। যদি তিনি বলিউডে অভিষিক্ত হতে চান তবে নিশ্চয়ই আমির খানের দরজা তার জন্য খোলা থাকবে।
তবে তাঁর ধারণা বলিউডের হৃত্বিক রোশনই সবচেয়ে সেক্সি পুরুষ। পছন্দের অভিনেতার তালিকায় রেখেছেন হলিউডের হাগ জ্যাকম্যান এবং লিওনার্দো ডি ক্যাপ্রিয়কে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৪ মে হরিয়ানার এক চিকিৎসক পরিবারে জন্ম মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের। বাবা-মা দু’জনেই চিকিৎসক। বাবা-মাকে দেখে ছোট থেকেই তাঁর ইচ্ছে ছিল বড় হয়ে চিকিৎসক হবেন। দিল্লির সেন্ট থমাস স্কুলে দ্বাদশ শ্রেণিতে খুব ভাল ফলাফল করে সোনিপাতের ভগতফুল সিংহ সরকারি কলেজ ও হাসপাতালে (মহিলা) ডাক্তারি নিয়ে ভর্তি হন।
পড়াশোনার পাশাপাশি বিখ্যাত নৃত্যশিল্পী রাজা রেড্ডি, রাধা রেড্ডি এবং কৌশল্যা রেড্ডির কাছে তাঁর তালিম চলছিল কুচিপুড়ী নৃত্যশৈলীর। ইন্ডিয়ান ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্রী তিনি। এমনকি আঁকতে ও কবিতা লিখতেও পারেন তিনি

























































