শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পবিত্র ঈদে মিলাদুন্নবী ২ ডিসেম্বর


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের আকাশে রোববার সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২ ডিসেম্বর (১২ রবিউল আউয়াল) শনিবার পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমান।

সভায় সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার (২০ নভেম্বর) সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২ ডিসেম্বর (১২ রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে।

আরবি ‘ঈদে মিলাদুন্নবী’র শাব্দিক অর্থ- মহানবীর (স.) জন্মদিনের আনন্দোৎসব। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদের (স.) জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে করীম (স.) ইন্তেকাল করেন। সেই হিসেবে আগামী ২ ডিসেম্বর হবে ১২ রবিউল আউয়াল।

বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (স.) দিন সাধারণ ছুটি। যদিও এবার ঈদে মিলাদুন্নবী হবে সাপ্তাহিক ছুটির দিনে।

পূর্বাশানিউজ/২০ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি