শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় নগরীর নতুন চৌধুরীপাড়া এলাকার কবরস্থানের পাশের চারতলা বিল্ডিংয়ের তিন তলার একটি কক্ষ থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এই বাড়ি ভাড়া নেয়ার নাম করে ৪ জন যুবক গত কয়েকদিন আগে আসে এবং বাড়ি ভাড়া নেয়। ঘটনার দিন দুপুর তিনটায় ৪ জন যুবক বাড়িটি পরিষ্কার করার কথা বলে বাড়িতে ঢুকে।

সন্ধ্যায় দরজার বাইরে রক্তের দাগ দেখে পুলিশকে জানালে পুলিশ এসে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি। হত্যাকান্ডটি পরিকল্পিত। বাড়ির কেয়ারটেকার জুম্মনকে এবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পূর্বাশানিউজ/২০ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি