রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বিজেপিতে যোগ দিলেন অভিনেতা রাহুল রায়


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) নাম লেখালেন সুপার ডুপার হিট ছবি আশিকির সেই নায়ক রাহুল রায়। সোমবার দিল্লিতে দলের সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।

এ ব্যাপারে রাহুল রায় বলেন, যেভাবে নরেন্দ্র মোদী ও অমিত শাহ ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন ও এ দেশ সম্পর্কে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি যেভাবে বদলে গিয়েছে তা অসাধারণ। বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি গর্বিত।

উল্লেক্ষ্য যে, ১৯৯০-এ ২২ বছর বয়সে আশিকির মত সুপারহিট ছবি দিয়ে বলিউডে পা রাখেন রাহুল। কিন্তু খুব দ্রুত হারিয়েও যান তিনি। এরপর তাঁকে দেখা যায় জুনুন ও ফির তেরি কাহানি ইয়াদ আয়ি ছবিতে। এছাড়া রিয়্যালিটি শো বিগ বসের প্রথম শো জিতেছিলেন তিনি।

পূর্বাশানিউজ/২১ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি