রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রিটেনে ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘পদ্মাবতী’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

সঞ্জয় লীলা বাণশালির ‘পদ্মাবতী’ ছবিটিকে আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে ব্রিটেনের বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। ব্রিটেনে বহুল আলোচিত ছবিটি পূর্বনির্ধারিত ১ ডিসেম্বর তারিখেই মুক্তি পাচ্ছে।
ছবিটিতে রানী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। তার স্বামী রাওয়াল রতনের চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর। আলাউদ্দিন খিলজীর চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে।

ছবিটি ব্রিটেনে মুক্তি পেলেও ভারতে মুক্তি পাচ্ছে না। ছবিতে রাণী পদ্মাবতী ও খিলজীর প্রেম দেখানো হয়েছে বলে অভিযোগ রাজপুতদের। বানশালির এ ছবিতে ভারতের জাতীয়তাবোধ ও সংস্কৃতিকেও আঘাত করা দাবি করেছেন দেশটির রাজনীতিবিদরা।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি