রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝড় তুললেন সালমান-ক্যাটরিনা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামী ২২ ডিসেম্বর মুক্তি কথা রয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির। আর এই ছবিটির মধ্য দিয়ে আবারও সালমান খান-ক্যাটরিনা কাইফের রসায়ন দেখার সুযোগ পাবেন তাদের ভক্তরা।
তবে সাবেক এই প্রেমিক-প্রেমিকা যে দর্শকদের হতাশ করবেন না, তার প্রমাণ পাওয়া গিয়েছিল ট্রেলারেই। এবার সেই সম্ভাবনা আরও বাড়িয়ে দিল ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মুক্তিপ্রাপ্ত প্রথম গান ‘সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত। ‘

গানটি মুক্তি পাওয়ার পরই ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছেন। মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যে ইউটিউবে দেড় কোটিরও বেশিবার দেখা হয়েছে গানটি। শুধু তাই নয়, গত ২৪ ঘণ্টায় নতুন রেকর্ড গড়েছে ‘সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত। ‘

যশরাজ ফিল্মস এর দাবি, গত ২৪ ঘণ্টায় নাকি বিশ্বের সবচেয়ে বেশিবার দেখা হয়েছে টাইগার জিন্দা হ্যায়-র ওই গানটি। বিশাল-শেখরের মিউজিকে ওই গানে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি এবং নেহা ভাসিন।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি