শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামের যুবলীগ নেতা শাহীন আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা তাজ উদ্দিন শাহীন(৩৮) আর নেই।

বুধবার দিবাগত রাত ২টায় কনকাপৈত ইউনিয়নের হিংগুলা গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে কুমিল্লায় নেয়ার পথে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।

তিনি ওই গ্রামের সাবেক মেম্বার আবদুল হাই খোকার প্রথম পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। বিকেলে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
যুবলীগ নেতা শাহীনের মৃত্যুতে বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি