শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিজিবি-বিএসএফের সাংস্কৃতিক অনুষ্ঠান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সৌহার্দ্য ও সম্পর্ক উন্নয়নে কুমিল্লার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

রোববার বিকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত।

অনুষ্ঠানের শুরুতে বিজিবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম সারোয়ার ভারত থেকে আসা বিএসএফের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।

বিকাল পাঁচটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিজিবি কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, দুই দেশের মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ বাড়াতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিজিবি ও বিসিএফের সদস্যরা গান, নাচ ও জাদু পরিবেশন করেন।মূল অনুষ্ঠান শেষে একই মঞ্চে আনন্দ-উল্লাস করেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

অনুষ্ঠানে বিজিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর সৈয়দ আনসার মো. কাউসার, বিজিবি-১০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শহীদুল আলম ও কুমিল্লা সেক্টরের সহকারী পরিচালক নজরুল ইসলাম।

বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ১৪৫ ব্যাটালিয়নের কমান্ডেন্ট গণেশ কুমার, সহকারী কমান্ডেন্ট বিনয় চৌহান ও কুলুবাড়ি বিওপির কমাডেন্ট সন্তোষ কুমার।

পূর্বাশানিউজ/২৭ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি