মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নেপালে অনুষ্ঠিত হুইল চেয়ার ক্রিকেটের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ভারত। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৬ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে লাল-সবুজের পতাকাবাহীরা।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৬ উইকেট এবং ১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।

বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে অপরাজিত ৫১ রান করেছেন অধিনায়ক মোহাম্মদ মহসিন। এ ছাড়া মিঠু ২৫, উজ্জ্বল ১৮ রান করেন। বোলিংয়ে বাংলাদেশের হয়ে মোর্শেদ একাই ৪ উইকেট শিকার করেছেন। রিপন নিয়েছেন ২টি উইকেট। খালি হাতে ফেরেননি রাজনও।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর শিরোপা জয়ের স্বপ্নে ২০ সদস্যের বাংলাদেশ দল নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ে। বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের পুরো নেপাল সফরের পৃষ্ঠপোষকতায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও এমপি নাইমুর রহমান দুর্জয়।

পূর্বাশানিউজ/১৬ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি