শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদর দক্ষিণের বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে দিনমজুর নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৭

রকিবুল হাসান রকিঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক দিনমজুর (৩০) নিহত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের সামনে রেলপথে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় শ্রীবিদ্দা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান জানান, রংপুরের এই দিনমজুর রেলপথ অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

বারাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহ রেলপথে পড়ে আছে । দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌছেনি।

ডিসেম্বর ২৩, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি