রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন শাকিব-অপু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন শাকিব খান  ও অপু বিশ্বাস।

ক্লাবটির পক্ষ থেকে মঙ্গলবার বিকেল ৪টায় এফডিসির ৮ নম্বর ফ্লোরে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রাঙ্গনের অনেক গুণী শিল্পীদের সাথে শাকিব-অপুকেও বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হবে।ঢালিউডের জনপ্রিয় এই জুটি একসঙ্গে ৭০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এ বিষয়ে ক্লাবটির কার্যকরী পরিষদের সদস্য অপূর্ব বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাসকে অন্যান্য গুণী শিল্পীর সঙ্গে পুরস্কৃত করা হবে। আমরা তাঁদের অনুষ্ঠানে আমন্ত্রণও জানিয়েছি। তবে তাঁরা আজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, এ বিষয়ে আমার নিশ্চিত নই।’

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশিত হবে। অনুষ্ঠান উপলক্ষে চলচ্চিত্র সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ সম্পাদিত একটি রঙিন স্যুভেনির প্রকাশ হবে।

পূর্বাশানিউজ/২৬ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি