
স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, সকল ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের কাছে ডিজিটাল উন্নত বাংলাদেশ হিসেবে তুলে ধরেছেন। আমরা সকলে মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আমার দলের নেতা কর্মীদের হয়রানি নির্যাতন করলে সহ্য করবো না। আমি যেভাবে আমার প্রতিটি কর্মীকে সঠিক রাজনৈতিক শিক্ষা দিয়েছি, তেমনি ভাবে কেউ যদি অন্যায় ভাবে আমার কর্মীদের নির্যাতন করে তাদেরকেও আমি ছাড় দেব না।
রোববার সন্ধায় চৌয়ারা ঈদগা মাঠে ২৭ নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।
অনুষ্ঠানে আবিদুর রহমান জাহাঙ্গিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল আলীম কাঞ্চন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লার আহ্বায়ক তাহসিন বাহার সূচনা, সদর দক্ষিন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবদুল হাই বাবলু।
সদস্য সংগ্রহ অনুষ্ঠানে হাজার হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।

















































