মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শেরে বাংলায় মাশরাফি ঝড়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে স্কিল উন্নায়নের কাজ চলছে। সকাল থেকে ‘ম্যাচ সিনারিও’ চলছে। বোলার-ব্যাটসম্যানদের ম্যাচের পরিস্থিতি তৈরি করে খেলানো হচ্ছে।

সকাল থেকে ধারাবাহিক বল করে, দুপুরের দিকে ব্যাটিং করতে আসেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে এসেই নেটেই তিনি তার স্বাভবসুলভ মারমুখী ব্যাটিং শুরু করেন। যেন বিপিএলের সেই মারমূখী মাশরাফিই নেটে ফিরে এসেছেন।

পেসারদের নেটে ব্যাটিং শেষে স্পিনারদের নেটেও ছিলেন একই চেহারায়। আরও স্পিনারদের নেটে এসে হেলমেট ছাড়াই ধুন্দুমার ব্যাটিং করেন। গত ২৭ তারিখ অনুশীলন শুরু হলেও, পরিবারকে সময় দেয়ার জন্য তিনি পরে ক্যাম্পে যোগ দেন। গত ২ তারিখ তিনি অনুশীলনে যোগ দিয়েছেন।

পূর্বাশানিউজ/০৪ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি