মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » শচীন টেন্ডুলকারের মেয়েকে বিয়ের প্রস্তাবে যুবক গ্রেফতার


শচীন টেন্ডুলকারের মেয়েকে বিয়ের প্রস্তাবে যুবক গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিয়ে করেনি, শুধুই প্রস্তাব। তাতেই হট্টগোল, শেষ পর্যন্ত যুবকটি পুলিশের হাতে গ্রেফতার। কারণ, গতকাল শনিবার বিশ্বসেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলো এক যুবক। এই অপরাধে রাতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর থেকে দেবকুমার মাইতি নামের ওই যুবককে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ছেলেকে মুক্ত করতে বাবা-মায়ের দাবি তাদের ছেলে মানসিকভাবে অসুস্থ।

১৫-২০ দিন আগে সারাকে ফোন করে বিয়ের প্রস্তাব দেয় দেবকুমার মাইতি। শচীনের অফিসেও সে ফোন করেছিল। এর পরেই মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন শচীন।

আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে দেবকুমার মাইতি মুম্বাই নিয়ে যাওয়ার আবেদন জানাবে পুলিশ। কীভাবে দেবকুমার সারার মোবাইল নম্বর পেল, তাও খতিয়ে দেখা হবে।

পূর্বাশানিউজ/০৭ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি