
বার্সেলোনার জার্সি গায়ে ৪০০তম খেলতে নেমে ৩৬৫তম গোল করে রেকর্ড গড়লেন লিওলেন মেসি। ইউরোপের প্রথম পাঁচটি লিগের মধ্যে একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের দিক থেকে ৩৯ বছর ধরে ধরে রাখা গার্ড মুলারের রেকর্ড ছুঁয়েছেন মেসি। এদিন লেভান্তকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
তবে একদিক থেকে গার্ড মুলারের চেয়ে এগিয়ে রয়েছেন মেসি। সেটি হলো বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬৫ গোল করতে ৪২৭টি ম্যাচ খেলেছিলেন মুলার। আর মেসি ৪০০ ম্যাচ খেলে এই রেকর্ড ছুঁয়েছেন। সুতরাং, সামনের ম্যাচেই হয়তো গার্ড মুলারকে ছাড়িয়ে যেতে পারেন মেসি।
এদিন ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ম্যাচের ১২ মিনিটে ভলি থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দে মেসি। ৩৮ মিনিটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। ম্যাচের শেষ মুহূর্তে তথা অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি করেন পাওলিনহো।
এ জয়ের ফলে ১৮ ম্যাচ খেলে ৪৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে বার্সেলোনা।
























































