শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মনোহরগঞ্জে ডোবায় ডুবে শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় মনোহরগঞ্জে ডোবায় ডুবে মোহাম্মদ সালমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারী) বিকাল ৫ টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের জলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালমান ওই গ্রামের স্বপন মিয়ার একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে পরিবারের সদস্যদের অজান্তেই বাড়ির পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে যায় সালমান। পরে পরিবারের লোকজন ও তার মা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ডোবায় পানিতে তাকে ভাসতে দেখে। এসময় তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।

শিশু সালমানের বাবা স্বপন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বাশানিউজ/১৪ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি