শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » বরুড়া আগানগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


বরুড়া আগানগর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের আগানগর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ২০ জানুয়ারী শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরুস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগানগর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৮ বরুড়া সংসদ সদস্য বীর-মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম ভূইয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান রোটা. কামাল হোসেন, অফিসার ইনচার্জ মোঃ আজম উদ্দিন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম জাহাঙ্গীর আলম, বিশিষ্ট শিল্পপতি তারিক আহমদ ভূইয়া, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান ইফতেখায়ের আলম শাহিন ভূইয়া।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভিটি জনপদ প্রোগ্রামের প্রযোজক শাহাদাব এয়াছির ছিনু, উপাধ্যক্ষ ও প্রতিষ্ঠা কালিন দাতা সদস্য মোঃ আবদুল হক, আগানগর বিশ্ববিদ্যালের প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদালয়ের শিক্ষার্থী আবদুল করিম।

পূর্বাশানিউজ/২০জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি