শুক্রবার,১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


হাইমচরে সুজিতরায় নন্দীর পক্ষে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে শীত বস্ত্র বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর পক্ষে হাইমচরে গন্ডামারায় রিক্সা, ভ্যান, অটোবাইক চালক ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 

২০ জানুয়ারি বিকেল ৪টায় হাইমচর উপজেলার গন্ডামারায় উপজেলা স্বেচ্চাসেবকলীগের আহ্বায়ক আঃ ছাত্তার গাজির তত্বাবদানে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন বেপারীর নেতৃত্বে শীতার্তীদের মাঝে কম্বল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন বেপারী, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দীন নকিব, স্থানীয় আবুল বাশার বেপারী, আ’লীগ নেতা ইউসুফ আলি চকিদার, আবুল কাশেম মিজি, স্বেচ্চাসেবকলীগ নেতা গিয়াস উদ্দিন মিজি, আবুল কাশেম পাটওয়ারী, খাজা আহমেদ, নেছার আহমেদ গাজি, যুবলীগ নেতা আকতার জামাদার, ওয়ার্ড আ’লীগ নেতা মোয়াজ্জেম হোসেন পান্নু, ছাত্রলীগ নেতা রাসেল, ইয়াছিনসহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/২০জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি