শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বেঁদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামের ভারত সীমান্তবর্তী কালিকাপুর গ্রামের বেঁধে সম্প্রদায়ের মাঝে গতকাল মঙ্গলবার সকালে ব্যক্তিগত তহবিল থেকে কম্বল এবং মাফলার বিতরন করেছেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটের সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল ওয়াদুদ দুলাল, চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত শুভ রঞ্জন চাকমা, ফাস্ট কেয়ার হসপিটালের চেয়ারম্যান নজির আহমদ, উপজেলা যুবলীগ নেতা আরিফুর রহমান টিপু, চৌদ্দগ্রাম থানার ওসি অপারেশন কমল কৃষ্ণ ধর, ঢাকা ব্যাংক গুণবতী শাখার ম্যানেজার মোঃ আলা উদ্দিন, বাতিসা ইউনিয়ন যুবলীগের সভাপতি আফতাবুল ইসলাম মোল্লা, শ্রমিকলীগ নেতা নিজাম উদ্দিন মিলন, আ’লীগ নেতা আবুল কালাম, স্থানীয় ডাক্তার আমিন মিয়া ও আবদুল কুদ্দুস প্রমুখ। শীতবস্ত্র পেয়ে অত্যন্ত খুশি হন বেঁধে সম্প্রদায়ের নারী ও পুরুষ।

পূর্বাশানিউজ/২৫জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি