শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গোমতি নদীতে নৌকা ডুবে চাকুরেজীবির মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার নগরীর বিবিরবাজার এলাকার গোমতি নদীতে নৌকা ডুবে আহমেদ ফারুক সোহেল (৪০) নামের এক চাকুরেজীবির মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত আহমেদ ফারুক সোহেল ফেনী জেলার ছাগলনাইয়া এলাকার রফিক আহমেদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শাহপুর দরবার শরীফের ড. পেয়ারা আহমেদ বোগদাদির স্ত্রীর জানাজা শেষে ফেরার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্বাশানিউজ/১১ফেব্রুয়ারী ২০১৮/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি