শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মদিনায় সড়ক দূর্ঘটনায় কুমিল্লার বাবুল নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সৌদি আরবে মদিনায় সড়ক দুর্ঘটনায় আব্দুল জলিল বাবুল (৩৫) নামে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ১১ ফেব্রুয়ারী শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় একটি সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল জলিল বাবুল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বেতগাঁ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

নিহতের ছোট ভাই আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৪টার দিকে বাবুল ডিউটি যাওয়ার সময়ে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবুলের লাশ বর্তমানে মদিনার একটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

অন্যদিকে নিহতের লাশ দেশে ফেরত পাঠাতে জেদ্দা কনস্যুলেটের কাছে সহযোগিতা চেয়েছেন নিহতের স্বজনরা।

উল্লেখ্য নিহত বাবুল বাংলাদেশ সরকারের রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির ব্যক্তিগত কর্মকর্তা সাংবাদিক এস এন ইউসুফের আপন খালাতো ভাই। সে দীর্ঘ প্রায় ১৮ বছর যাবত সৌদি আরবে অবস্থান করছেন। পরিবারে তার তিন ছেলেএবং স্ত্রী রয়েছে।

পূর্বাশানিউজ/১১ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি