
ডেস্ক রিপোর্ট:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কুমিল্লায় পেট্রোল বোমায় ৮ জন নিহতের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে।
২০১৫ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় বাসে পেট্রোল বোমা হামলায় আট জন নিহত হয়। এ মামলায় চার্জশিট গ্রহণের পর ৪৯ আসামি পলাতক থাকায় গত ২ জানুয়ারি কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের বিচারক জয়নব বেগম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এদিকে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আইনজীবীরা বলছেন এ রায়ে ন্যায় বিচার হয়নি। তারা রায়ের কপি হাতে পেলে আপিল করবে। এছাড়া খালেদা জিয়ার জামিন চাইবে। তবে দুর্নীতি দমন কমিশনর আইনজীবী খুরশীদ আলম খান বলছেন, খালেদা জিয়ার জামিন চাওয়া হলে তারা এর বিরুদ্ধে আইনি লড়াই করবেন।
এরই মধ্যে খালেদা জিয়াকে কুমিল্লায় পেট্রোল বোমায় ৮ জন নিহতের ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে আরও ৩৪ টি মামলা রয়েছে। সেক্ষেত্রে খালেদা জিয়া মুক্তি পাওয়ার বদলে তার সাজা বাড়তে পারে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন খালেদা জিয়া নির্দোষ, দুদক এই মামলায় দুর্নীতির প্রমাণ করতে পারে নি। আর দলের শীর্ষ নেতারা বলছেন এ রায় রাজনৈতিক প্রতিহিংসার রায়। খালেদা জিয়াকে নির্বাচন থেকে সরানোর জন্য এ রায় দেওয়া হয়েছে। তাই তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোবসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন।
অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পর এবার শেষ হবার পথে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ । দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের দিন ঠিক করা হবে। এ মামলায়ও আসামি হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আরও চারজন।
২০১- সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলার রায়ে খালেদা জিয়ার সাজা হলে রাজনীতির মাঠ থেকে আরও একটি বড় ধরনের ধাক্কা খাবেন তিনি।

















































