শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘অন্ধকার জগতে’ মাহি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব গত বছর ‘সোনা বন্ধু’ ছবির মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। এবার তিনি শুরু করলেন নিজের দ্বিতীয় ছবির কাজ। এই ছবিতে তিনি জুটি বাঁধলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি সঙ্গে।

‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’ নামের ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। গত রবিবার থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।

শুরুতে ছবির নাম ছিল কাঙাল। আর অভিনয় করার কথা ছিল অপু বিশ্বাসের। কিন্তু অপু সরে দাঁড়ানোর পর ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’, আর ছবিটির নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন মাহি।

পূর্বাশানিউজ/ ২২ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি