সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শ্রীদেবীর মৃত্যু পূর্ববর্তী অমিতাভের টুইট ঘিরে প্রশ্ন!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

দুবাইতে শনিবার রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শ্রীদেবী। তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। সোশ্যাল মিডিয়ায় বহু তারকা এই অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চনও। শ্রীদেবীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার বেশ কিছুক্ষণ আগে একটি টুইট করেন অমিতাভ। আর প্রশ্ন উঠছে অমিতাভের সেই টুইট নিয়েই।

শ্রীদেবীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে শনিবার রাত দু’টোর কিছু পরে। কিন্তু রাত একটা ১৫ মিনিটে অমিতাভ টুইট করেন, ‘জানি না কেন এত অস্বস্তি হচ্ছে।’

যদিও এই টুইটে কোথাও শ্রীদেবীর নাম লেখেননি শাহেনশা। কিন্তু প্রশ্ন উঠছে, তিনি কি আগে থেকে কিছু আন্দাজ করেছিলেন? নাকি তার কাছে শ্রীদেবীর মৃত্যুর খবর আগেই পৌঁছেছিল? প্রশ্নটা উঠছে বিভিন্ন মহলে।

পূর্বাশানিউজ/ ২৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি