শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুমিল্লায় বিএনপির মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন করেছে কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপি এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরের দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, শহর বিএনপির সাধারন সম্পাদক ভিপি জসিম উদ্দিনসহ অন্যান্যরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, ছাত্রদলনেতা রোবন, শিশির প্রমুখ।

পূর্বাশানিউজ/ ০৬ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি