শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পূর্বের আসন বহাল রাখার জন্য দাউদকান্দি মহাসড়কে অবরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৮

পূর্বাশা ডেস্ক:

দাউদকান্দির সাথে মেঘনাকে রাখার দাবি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে অবরোধ করছে স্থানীয় লোকজন ও হাসানপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা । ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১ টায় উপজেলার মহাসড়কের হাসানপুর ডিগ্রী কলেজের সামনে  অবরোধ শুরু করে।

এ বিষয়ে জানতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

দাউদকান্দি ও মেঘনা নিয়ে কুমিল্লা-১ আসন  এবং হোমনা ও তিতাস নিয়ে কুমিল্লা-২ পূর্বের সংসদীয়  আসন ছিল।

উল্লেখ্য যে, জাতীয় সংসদের তিনশ’ আসনের সীমানার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কুমিল্লা-১ আসনে রয়েছে দাউদকান্দি ও তিতাস উপজেলা, কুমিল্লা-২ আসনে রয়েছে হোমনা ও মেঘলা উপজেলা। এছাড়া কুমিল্লা-৬ আসনের সঙ্গে রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন এবং সেনানিবাস এলাকা আর কুমিল্লা-১০ আসনের সঙ্গে রয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা এবং লাঙ্গলকোট উপজেলা।

তিনশ’ আসনের মধ্যে ১৬ জেলার মোট ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে তালিকার গেজেট প্রকাশ করেছে সংস্থাটি।

পূর্বাশানিউজ/ ২৮ মার্চ ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি