সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীর হাজারীবাগে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৮

পূর্বাশা ডেস্ক:

সোমবার সকালে রাজধানীর হাজারীবাগে আকলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় এখানো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত আকলিমা আক্তারের স্বামী জুবায়ের হোসেন জানান, সোমবার সকালে বড় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় হাজারীবাগ ঝাউচর শাজাহান মার্কেট এলাকায় পৌঁছলে আকলিমার ওপর অ্যাসিড নিক্ষেপ করে একব্যক্তি পালিয়ে যায়।

এতে আকলিমার ‍মুখের ডান পাশ, বুক ও গলা দগ্ধ হয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, আকলিমা আক্তারের ৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।

পূর্বাশানিউজ/ ০২ এপ্রিল ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি