শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৪.২০১৮

ডেস্ক রিপোর্ট :

ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের ভবেরগাঁও-অরোণদয় গুচ্ছ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে মানসিক ভারসাম্যহীন ওই যুবক অরোণদয় গুচ্ছ গ্রাম এলাকার একটি বৈদ্যুতিক খুটিতে উঠে তারের সাথে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত যুবককে মানসিক ভারসাম্যহীনভাবে সিলেট-সুনামগঞ্জ সড়কে ঘোরাফেরা করতে দেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এব্যাপারে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, অজ্ঞাতনামা যুবককে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্বাশানিউজ/ ০৫ এপ্রিল ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি