রবিবার,২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বদরপুরে আরো এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৮

 

 

 

ডেস্ক রিপোর্ট:কুমিল্লা আদর্শ সদর উপজেলার বদরপুর রেল গেইট এলাকায় রেল লাইনের পাশে ঝোপের ভেতর অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয়রা জানায় সোমবার বিকেল সাড়ে ৫ টায় রেল লাইনের পার্শ্ববর্তী মেক্স কনস্ট্রাকশনের একজন শ্রমিক প্রথমে লাশটি দেখতে পায়। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বলে ধারনা করা হচ্ছে।

কখন কিভাবে মৃতদেহটি এখানে এসেছে এসব বিষয়ে রেল গেইট এর গেইটম্যান কে জিজ্ঞাসাবাদ করলে তিনি কিছু জানেন না বলে প্রতিবেদক কে জানান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া বিয়য়টি নিশ্চিৎ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি