ডেস্ক রিপোর্ট:বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকারের হাত ধরে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজের গর্ব নিয়ে সুনাম অর্জন করেছে। দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারকে বার বার দরকার। দেশের সার্বিক অবকাঠামোসহ দেশকে বিশ্ব দরবারে পরিচিত করে দেওয়ার জন্য নৌকাকে আবারও বিজয়ী করতে হবে। আওয়ামী লীগের বিজয়ে হবে দেশের শক্তি। দিনশেষে আওয়ামীল সরকারকে আরও দীর্ঘ সময়ের জন্য প্রয়োজন। কথাগুলো বলছিলেন বিশিষ্ট অভিনেত্রী, নির্মাতা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী।
রোকেয়া প্রাচী ফেনী-৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চান। তিনি নির্বাচনের বিষয়ে জানান, এর আগে ২০১৪ সালে আমি সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের প্রার্থী হয়েছিলাম। কিন্তু সেসময় রাজনৈতিক বিষয়ের ব্যক্তিগত কারণের জন্য পরে আর নির্বাচন করা হয়নি। তবে আমি আওয়ামী লীগের হয়ে গণসংযোগ করেছি।
কেনও নির্বাচনে প্রার্থী হচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের বর্তমান সরকার উন্নয়নশীল সরকার। আমি এই সরকারকে আগামী একদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও বিজয়ী দেখতে চাই। এই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নৌকার প্রচার করে যাচ্ছি। এই দেশকে যারা স্বাধীন করেছেন তাদের মধ্যে আমার বাবাও ছিলেন। তার অদর্শ ও আওয়মী লীগ সরকারের অবদানকে সামনে রেখে আমি নির্বাচনের প্রার্থী হতে চাই।
নির্বাচনের মনোনয়ন পাওয়ার বিষয়ে রোকেয়া প্রাচী বলেন ,‘দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। দলের সার্থে আমি সবসময় সেক্রিফাইস করছি আজীবন করে যাব। নির্বাচনের প্রচার প্রচারণা করে যাচ্ছি এখন। আর যদি সুযোগ না পাই তারপরও কাজ করবো। আওয়ামী লীগ থেকে প্রার্থী আমি বা যে কেউ হোক, সেটা বড় কথা নয়। প্রার্থী যেই হোক ভোট চাই নৌকায়। বিজয় হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই নৌকার বিজয়ের লক্ষ্যে প্রচারণায় অংশ নিচ্ছি।
অভিনয় ও নির্মাণের পাশাপাশি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রোকেয়া প্রাচী। তিনি ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী। তিনি ইতোমধ্যে অভিনবভাবে নিজের এলাকায় প্রচার প্রচারণা করছেন। ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপি এই প্রচারণায় অংশ নেবেন তিনি। এর মধ্যেই সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু কর্মসূচি থাকবে বলেও জানান।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে মুক্তিযুদ্ধ চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্ব করছেন তিনি। নারী হিসেবে নারীদের প্রতিনিধিত্ব, সংস্কৃতিকর্মী হিসেবে সংস্কৃতি অঙ্গনের মানুষদের প্রতিনিধিত্ব, একই সঙ্গে শ্রমিক নেত্রী হিসেবে শ্রমিক ফেডারেশন ও তৃণমূলের শ্রমিকদের প্রতিনিধিত্ব করছেন তিনি।


























































