বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দীপিকা ও রণবীরের বিয়ের চোখ ধাঁধাঁনো একগুচ্ছ ছবি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৮

ডেস্ক রিপোর্টঃ বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের ছবি দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন অনেকেই। অবশেষে ১৫ নভেম্বর সন্ধ্যায় বিয়ের দু’টি ছবি পোস্ট করেন এ তারকা যুগল। এর প্রায় চার দিন পর আবার বিয়ের ১৭টি ছবি পোস্ট করেছেন তারা।

২০ নভেম্বর সন্ধ্যায় এসব ছবি পোস্ট করে ফের সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন তারা।তাদের ছবি দেখে মুগ্ধ মানুষ।

রণবীর সিংকে সঙ্গে নিয়ে এখন বেঙ্গালুরুতে আছেন দীপিকা পাড়ুকোন। সেখানে বুধবার দীপিকার পরিবারের পক্ষ থেকে রিসেপশন আয়োজন করা হয়েছে। এর আগে মঙ্গলবার বেঙ্গালুরুতে বাবার বাড়িতে গিয়ে বিয়ের ছবিগুলো ইনস্টাগ্রামে দেন দীপিকা।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি