
স্টাফ রিপোর্টারঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৫৩ তম ও কুমিল্লা -৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া)’র নৌকার মাঝি হিসেবে মনোনীত প্রার্থী হলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আব্দুল মতিন খসরু এম. পি.।
রবিবার(২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামীলীগের সভােনেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি পেলেন তিনি।
এ সংবাদে এলাকাতে আনন্দ উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য,এডভোকেট আবদুল মতিন খসরু উক্ত আসন থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।তিনি ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন।

















































