বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মালাইকার সঙ্গে প্রেমের কথা মেনে নিলেন অর্জুন!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৮

ডেস্ক রিপোর্টঃ দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক, রণবীর-আলিয়ার বিয়ের আলোচনার পাশাপাশি বি-টাউনে এখন আর এক জুটির প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা চলছে জোর কদমে। আর সেটা হলো বনি কাপুর পুত্র অর্জুন কাপুরের সঙ্গে সালমান খানের পরিবারের প্রাক্তন বৌমা মালাইকা অরোরার প্রেম।

জানা গেছে, ২০১৯ সালে নাকি মালাইকার সঙ্গে বিয়েটা সেরে ফেলতে পারেন অর্জুন। রবিবার সম্প্রচারিত হতে চলা ‘কফি উইথ করণ’-এর সিজন ৬ এ হাজির থাকতে দেখা যাবে অর্জুন কাপুর ও তার বোন জাহ্নবী কাপুরকে।

‘মুম্বাই মিরর’ সূত্রে খবর, সেখানেই নাকি অর্জুন মালাইকার সঙ্গে তার প্রেমের কথা স্বীকার করে নেবেন বলে শোনা যাচ্ছে।

এদিকে ‘কফি উউথ করণ’-এর যে প্রমোটি ইতিমধ্যেই সোশ্যাল সাইটে উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে জাহ্নবীর প্রশ্নের উত্তর অর্জুন স্বীকার করে নিচ্ছেন, না, আমি সিঙ্গেল নেই। অর্জুনের মুখে এ ধরনের স্বীকারোক্তি শুনে হতবাক হয়ে যাবেন জাহ্নবী।

এখানেই শেষ নয়, অর্জুন কাপুরকে নাকি করণ জোহর প্রশ্ন করবেন তিনি কি তার নতুন সঙ্গিনীর সঙ্গে তার পরিবারের পরিচয় করিয়ে দিতে তৈরি?

উত্তরে অর্জুন জানান, হ্যাঁ আমি তৈরি। যদিও আগে তৈরি ছিলাম না। এদিকে অর্জুন কাপুরের এই স্বীকারোক্তির সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তিনি যখন স্বীকার করে নিয়েছেন, তাহলে খুব দ্রুত হয়তো বিয়েটাও সেরে ফেলবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি