শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মহান বিজয় দিবসে কুমিল্লায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৮


স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে কুমিল্লা জেলায় কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, শহীদ জেলাপ্রশাসক সামসুল হক খান স্মৃতি ভাস্কর্য, শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন স্মৃতি ভাস্কর্য, পুলিশ লাইন শহীদ স্মৃতিস্তম্ভ চেতনায় ৭১, যুদ্ধজয় স্মৃতি ভাস্কর্য ও কুমিল্লা ক্যান্টনমেন্টে ১০৩ জন শহীদের স্মৃতি ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

রবিবার (১৬ ডিসেম্বর) এ শ্রদ্ধা জানানো হয়।

এ সময়স্থানীয় সরকারের উপ-সচিব মো. আজিজুর রহমান, সম্প্রতি পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত শাখাওয়াত হোসেন, কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হোসাইন সিদ্দিকী, কুমিল্লা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর সালেহীন ইমন ও কোতয়ালী থানার ওসি আবু ছালাম মিয়া প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি