শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা-৮ (বরুড়া) আসনে আ’লীগের নজরুল বিজয়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৮


স্টাফ রির্পোটারঃ কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নাছিমুল আলম চৌধুরী নজরুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বরুড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নৌকা প্রতীকের প্রার্থী বরুড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল পেয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭৮২ ভোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক সংসদ জাকারিয়া তাহের সুমন পেয়েছেন ৩৪ হাজার ২১০ ভোট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি