ডেক্স রিপোর্টঃ
বছরের প্রথম দিন ছাত্র-ছাত্রীদের একটি আনন্দের দিন। এই দিনে সারা দেশে নতুন বইয়ের গন্ধে আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা। সারা দেশের ন্যায় কুমিল্লার ছোটরা মালেকা মমতাজ স্কুলেও চলছে বই বিতরণ উৎসব।
মঙ্গলবার (০১ জানুয়ারি) সকালে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছোটরা ২নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মালেকা মমতাজ স্কুলের সভাপতি সৈয়দ নুরুর রহমান।


















































