শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা ভিক্টোরিয়ান্স কাকে রেখে কাকে বসাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০১.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

আগামী পাঁচ তারিখে বিপিএল শুরু হবে। বিপিএলের ৬ষ্ঠ আসরে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আছে দেশি বিদেশি অভিজ্ঞ ও সেরা কিছু তারকা।

দেশিদের মধ্যে আছেন তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাইফ উদ্দিন, আবু হায়দার, জিয়াউর রহমানের মত তারকারা যারা একা হাতেই ম্যাচ ঘুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখেন।

এছাড়াও বিদেশিদের মধ্যে আছেন সোয়েব মালিক, স্টিভেন স্মিথ, থিসারা পেরেরা, এভিন লুইস, আফ্রিদির মত হার্ড হিটার ব্যাটসম্যান যারা টি-টুয়েন্টি ফরম্যাটে যেকোন দলের জন্য সম্পদ এবং প্রতিপক্ষের জন্য মারাত্মক হুমকি।

এতসব দারুন তারকাদে নিয়ে গড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এবারের একাদশ কেমন হতে যাচ্ছে? চলুন দেখেনেই তাদের সম্ভাব্য একাদশ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সম্ভাব্য একাদশ:

১. তামিম ইকবাল, এভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভ স্মিথ, সোয়েব মালিক, থিসারা পেরেরা/আফ্রিদি, এনামুল হক বিজয়, মোশাররফ রুবেল, সাইফ উদ্দিন, মেহেদী হাসান, আবু হায়দার রনি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি