শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লাতে আগুনে পুড়লো দুই বসতঘর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৯

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে মঙ্গলবার রাতে আগুন লেগে দুইটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলার মক্রবপুর ইউপির সাহেদাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রুমনের বাড়িতে এ ঘটনা ঘটে।

রুমনের মা খাদিজা খাতুন বলেন, রাতে ঘরের পশ্চিম দিক থেকে আগুন লেগে চোখের পলকে দুটি ঘর পুড়ে যায়। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয়ে মক্রবপুর ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। স্থানীয়রা আগুন নিভিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেয়ার ব্যবস্থা করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি