স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ২ টায় উপজেলার রায়কোট উত্তর ইউপির লক্ষীপদুয়ার মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মাজিবুল হক, জাহেদা বেগম, খালেদা আক্তার, রুমা বেগম, স্বর্ণা বেগম, মনোয়ারা বেগম, সুরুজ মিয়া, পেয়ারা বেগমকে, সবুজ ও সুমন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে মাজিবুল হক ও পেয়ারা বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন, রাতে জমি নিয়ে দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে বিষয়টি সমাধান করে আসি। পরে উভয় পক্ষ আবার কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে ভর্তি করে। বুধবার সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


















































