সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোটে দাঁড়াতে পারেন কারিনা, লড়বেন কংগ্রেসের টিকিটে?


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ বলিউডের সঙ্গে রাজনীতির যোগ বহুকালের পুরোনো। অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রী ভোটের মাঠে নেমেছেন। এবার সেই তালিকায় নাম শোনা যাচ্ছে বলি তারকা করিনা কপূর খানেরও।

ভারতে এবছরের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশ থেকে কারিনাকে প্রার্থী করতে চাইছে কংগ্রেস পার্টি। আর তাই কারিনা ভোপাল থেকে কংগ্রেসের হয়ে লড়তে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

গত ৪০ বছর ধরে ভোপাল লোকসভা সিটে বাজিমাত করতে পারেনি কংগ্রেস। এবার তাই নতুন পরিকল্পনা করেছে তারা। কারিনার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোটে ভাল ফল করাই তাদের কৌশল।

করিনাকে লোকসভা নির্বাচনের প্রার্থী করার দাবিতে মধ্যপ্রদেশ কংগ্রেস নেতা গুড্ডু চৌহান এবং আনিস খান দলের কাছে প্রস্তাব রেখেছেন।

কংগ্রেসের এ দুই নেতা বলছেন, কারিনাকে নিয়ে রাজ্যের যুব সম্প্রদায়ের মধ্যে ক্রেজ রয়েছে। প্রচুর অনুরাগীও আছে তার। তাছাড়া, কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পাতৌদির পুত্রবধূও কারিনা।

পাতৌদি পরিবার ভোপালেরই বাসিন্দা। কপূর পরিবারের কেউ রাজনীতিতে না এলেও পাতৌদি পরিবারের সঙ্গে রাজনীতির যোগ ছিল। ১৯৯১ সালে সাঈফ আলি খানের বাবা ও ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি নিজেই কংগ্রেসের হয়ে ভোপাল থেকে দাঁড়িয়েছিলেন। কিন্তু বিজেপির সুশীলচন্দ্র বর্মার কাছে হেরে যান তিনি।

২০১২ সালে সাঈফ আলি খানের সঙ্গে বিয়ের পর মাঝে মাঝেই কারিনাকে দেখা গেছে ভোপালে। পারিবারিক নানা অনুষ্ঠানে অংশ নিতে তিনি কয়েকবার ভোপাল গেছেন। এ কারণেই তাকে কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়ার প্রস্তাব উঠেছে দল থেকে। শুরু হয়ে গেছে কারিনার রাজনীতিতে নামা নিয়ে জল্পনাও। যদিও এ বিষয়ে কারিনার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি