বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অসুস্থ অনিল কাপুর, চিকিৎসা করাতে জার্মানিতে পাড়ি।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। আর সে কারণেই নতুন ছবির প্রমোশন ছেড়ে চিকিৎসার জন্য তাকে পাড়ি দিতে হয়েছে জার্মানিতে।

সামনেই মুক্তি পাবে অনিলের নতুন ছবি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’৷ তার আগেই মুক্তি পেয়ে গেছে অনিলের আরেকটি ছবি ‘টোটাল ধামাল’-এর ট্রেলারও ৷ আর এরই মাঝে অনিল জানালেন অসুস্থতার কথা ৷

কাঁধের ব্যাথায় কাবু হয়ে পড়েছেন বলিউডের এ বর্ষীয়ান অভিনেতা।

সম্প্রতি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবির প্রোমোশনে এসে অনিল কাপুর জানান,তার ডান কাঁধের জয়েন্টে সমস্যা দেখা দিয়েছে ৷

প্রচণ্ড ব্যথা ৷ হাত নাড়াতে পারছেন না ৷ তাই কিছুদিনের জন্য ছুটি নিচ্ছেন৷ চিকিৎসার জন্য জার্মানি যাচ্ছেন ৷ এপ্রিল মাস থেকে চিকিৎসা শুরু হবে ৷

রোগটির নাম ‘ক্যালসিফিকেশন অফ সোল্ডার’ বলেও জানান তিনি।

গোড়ালির চিকিত্সা করাতেও এর আগে জার্মানিতে গিয়েছিলেন অনিল কাপুর। এবারও জার্মানির সেই একই চিকিত্সকের কাছে গেছেন তিনি।

চিকিত্সা শেষে তাড়াতাড়িই তিনি ভারতে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে সোনম কাপুরের বাবার চরিত্রেই দেখা যাবে অনিল কাপুরকে৷ এই প্রথম বাবার সঙ্গে সিনেমায় কাজ করছেন সোনম ৷ আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে সিনেমাটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি