রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী গৃহকর্মীকে স্বামীর ধর্ষণ, গর্ভপাত করালেন স্ত্রী


জয়পুরহাটে বুদ্ধিপ্রতিবন্ধী গৃহকর্মীকে স্বামীর ধর্ষণ, গর্ভপাত করালেন স্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ জয়পুরহাট সদর উপজেলার ধারকি-ঘোনাপাড়া গ্রামে নাসির উদ্দিনের বিরুদ্ধে এক বুদ্ধিপ্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার পর গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে ওই গৃহকর্তার স্ত্রীর বিরুদ্ধে। এরই মধ্যে এ বিষয়ে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

সূত্রে জানা গেছে, শনিবার (০২ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গৃহকর্তা নাসির উদ্দিন ও তার স্ত্রী ফাহমিদা সুলতানাসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারী প্রতিবেশী নাসির উদ্দিনের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। গত বছরের ২০ মে দুপুরে বাড়িতে একা পেয়ে ওই নারীকে ‘ধর্ষণ’ করেন নাসির। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই গৃহকর্মী। বিষয়টি ধামাচাপা দিতে গত ৩০ জানুয়ারি জয়পুরহাট শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গৃহকর্তা নাসির উদ্দীন ও তার স্ত্রী ওই তরুণীর গর্ভপাত ঘটায়। পরে গৃহকর্মীর পরিবার বিষয়টি জানতে পেরে নাসির উদ্দিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করে কোনো বিচার না পেলে থানায় মামলা করে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি